Sunday, November 25, 2018

শিক্ষা বিষয়ে আবিষ্কারক/ প্রবর্তক






শিক্ষা বিষয়ে আবিষ্কারক/ প্রবর্তক;-
*******************************


১.শিশু কেন্দ্রিক শিক্ষার জনক- রুশো

২. সমস্যা সমাধান পদ্ধতি - জন ডিউই।

৩.বুদ্ধির দলগত উপাদান তত্ব- থর্ন ডাইক।

৪. বুদ্ধির একক উপাদান তত্ব- স্টার্ন।

৫.বুদ্ধির বহু উপাদান তত্ব-থার্স্টোন।

৬. বুদ্ধির বাছাই তত্ব- থমসন।

৭.বুদ্ধির দ্বি- উপাদান তত্ব- স্পিয়ারম্যান।

৮.সামাজিক চুক্তি নীতির প্রবক্তা- হেগেল।

৯.কাসা দাই বাম বিনি প্রতিস্টা করেন- মাদাম মন্তেসরি।

১০.শিক্ষক কে বাগানের মালির সংগে তুলনা করেন- ফ্রয়বেল।

১১.শিখনের সক্রিয়া অনুবর্তন তত্ব-স্কিনার।

১২.শিখনের প্রাচীন অনুবর্তন তত্ব- প্যাভলভ।

১৩.শিখনের সমগ্রতা বাদী তত্ব- কোহলার; কফকা; ওয়ার্দিমার।

১৪.শিশু নিকেতন স্থাপন- মন্তেসরি।

১৫.শিশুর নৈতিক বিকাশ তত্ব- কোহলবার্গ।

১৬.শিশুর জ্ঞানমূলক বিকাশ তত্ব- পিয়াঁজে।

১৭.প্রকল্প পদ্বতি- কিল প্যাট্রিক।

১৮.কিন্ডার গার্ডেন পদ্ধতি- ফ্রয়বেল।

১৯.বুদ্ধির প্রাথমিক মানসিক ক্ষমতা তত্ব- থার্স্টোন।

২০.বুদ্ধির 3Dতত্ব-জে.পি.গিলফোর্ড।

২১.মানসিক বয়স ধারণাটি উদ্ভাবন করেন- বিঁনে- সাইমন।

২২.আচরণ বাদের প্রতিষ্ঠাতা- ওয়াটসন।

২৩.শিখনের চিহ্নিতকরণ তত্ব-টলম্যান।

২৪.প্রাকপ্রাথমিক শিক্ষার কথা প্রথম বলেন- প্লেটো।

২৫.শিখনের প্রচেষ্টা অ ভুল তত্ব- থর্নডাইক।

২৬.প্রথম বুদ্ধির অভীক্ষা তৈরি করেছিলেন- আলফ্রেড বিঁনে সাইমন।

২৭.শিখনের সামাজিক নির্মিতিবাদ - ভাইগটস্কি।

২৮.বুদ্ধির সংগঠন সংক্রন্ত তত্ব- গিল ফোর্ড।

২৯.মন: সামাজিক বিকাশ তত্ব: এরিকসন।

৩০.সমস্যা সমাধান মুলক গবেষনা - থর্ন ডাইক।

তথ্য সংগ্রহ
বিশ্ব নাথ মাহাত
♣SLST◼শিশু মনস্তত্ত্ব ও শিক্ষণ তত্ত্ব♣

Saturday, November 24, 2018

মাধ্যমিক শিক্ষা কমিশন মাধ্যমিক শিক্ষার লক্ষ্য সম্পর্কে কী কী সুপারিশ করেছেন ?

১]মাধ্যমিক শিক্ষা কমিশন মাধ্যমিক শিক্ষার লক্ষ্য সম্পর্কে কী কী সুপারিশ করেছেন ?
**************************************************************

উঃ- ১৯৫২ সালে ডঃ লক্ষ্মণস্বামী মুদালিয়রের সভাপতিত্বে গঠিত মাধ্যমিক শিক্ষা কমিশন মাধ্যমিক শিক্ষার লক্ষ্য সম্পর্কে কতকগুলি সুপারিশ করেছিলেন। কমিশনের মতে মাধ্যমিক শিক্ষার লক্ষ্য হবে


i) গণতান্ত্রিক ভারতের জন্য যোগ্য নাগরিক সৃষ্টি করা।

ii) ভারতের জাতীয় উন্নতির জন্য জাতীয় সম্পদ সৃষ্টি করা।

iii) শিক্ষার্থীদের চারিত্রিক বিকাশে সহায়তা করা।

iv) জীবনের মানের উন্নয়ন ঘটানো।

v) শিক্ষার্থীদের মধ্যে নেতৃত্ব গ্রহণের যোগ্যতা সৃষ্টি করা।

vi) মাধ্যমিক শিক্ষার্থীদের বিভিন্ন বৃত্তির উপযোগী করে গড়ে তোলা।

vii) মাধ্যমিক শিক্ষার্থীদের মাধ্যমে ভারতীয় সংস্কৃতির পুনরুজ্জীবন ঘটানো।

viii) শিক্ষার্থীদের মধ্যেকার সৃজনশীল ক্ষমতার বিকাশ সাধন করা।


আলোচক :-
বিশ্ব নাথ মাহাত
♣SLST◼শিশু মনস্তত্ত্ব ও শিক্ষণ তত্ত্ব♣


কিছু বিখ্যাত আত্মজীবনী

♣কিছু বিখ্যাত আত্মজীবনী
*******************************

 1. দি টেস্ট অফ মাই লাইফ -- যুবরাজ সিং  

2. উইংস অফ ফায়ার  --- এ পি জে আব্দুল কালাম। 

3. কোরেজ এন্ড কংভিকশন  --- জেন ভি কে সিং 

4. এ শট অফ হিস্টোরি --- অভিনব বিন্দ্রা ।

 5. দি রেশ অফ মাই লাইফ --- মিলখা সিং ।

 6. ওয়ান লাইফ ইজ নট এনাফ --- কে নটবর সিং

 7. দি সাবস্টেন্স এন্ড দি শ্যাডো --- দিলীপ কুমার ।

 8. দি আনব্রেকেবুল --- মেরি কম

 9. প্লেয়িং ইট মাই ওয়ে ---- সচিন তেন্ডুলকর ।

10. নট জাস্ট এন একাউন্টট্যান্ট : দি ডায়েরি অফ দি ন্যাসানস কংসাইন্স কিপার ---  বিনোদ রাই।

11. স্ট্রেট ফ্রম দি হার্ট --- কপিল দেব ।

12. অল ফ্রম দি মেমোরি --- বি ভি আচার্য

 13. ম্যাটার্স অফ ডিস্ক্রিশন -- ইন্দর কুমার গুজরাল ।

 14. মাই কান্ট্রি মাই লাইফ --- লালকৃষ্ণ আদবানি ।
15. ট্রুথ , লাভ, এন্ড এ লিটিল মালিশ --- খুসবন্ত সিং

 16. যখন ছোট ছিলাম --- সত্যজিৎ রায় ।

17. লখনৌ বয় এ মেমোরী --- বিনোদ মেহেতা

18. এন্ড দেন ওয়ান ডে ---  নাসিরউদ্দিন শাহ

 19. সানি ডেজ ----  সুনীল গাভাস্কার ।


তথ্য সংগ্রহ :-
বিশ্ব নাথ মাহাত
♣SLST◼শিশু মনস্তত্ত্ব ও শিক্ষণ তত্ত্ব♣

বিভিন্ন দেশের জাতীয় প্রতীক গুলোর নাম জেনে নিন।

♣বিভিন্ন দেশের জাতীয় প্রতীক গুলোর নাম জেনে নিন।
*******************************

🔵অস্ট্রেলিয়ার জাতীয় প্রতীক কি?
🔸 উত্তরঃ-ক্যাঙ্গারু।

🔵আফগানিস্তানের জাতীয় প্রতীক কি?
🔸 উত্তরঃ-৩০ পরী।

🔵ইতালির জাতীয় প্রতীক কি?
 🔸উত্তরঃ-শ্বেত পদ্ম।

🔵কানাডার জাতীয় প্রতীক কি?
🔸 উত্তরঃ-শ্বেত পদ্ম।

🔵ইরানের জাতীয় প্রতীক কি?
🔸 উত্তরঃ-গোলাপ।

🔵ইংল্যান্ডের জাতীয় প্রতীক কি?
🔸 উত্তরঃ-গোলাপ।

🔵ডেনমার্কের জাতীয় প্রতীক কি?
🔸 উত্তরঃ-সমুদ্র সৈকত।

🔵মিসরের জাতীয় প্রতীক কি?
🔸 উত্তরঃ-সমুদ্র সৈকত।

🔵ভারতের জাতীয় প্রতীক কি?
 🔸উত্তরঃ-সিংহ দরজা।

🔵ফ্রান্সের জাতীয় প্রতীক কি?
 উত্তরঃ-পদ্ম।

🔵স্পেনের জাতীয় প্রতীক কি?
🔹 উত্তরঃ-ঈগল।

🔵জার্মানির জাতীয় প্রতীক কি?
🔹 উত্তরঃ-শস্যফল।

🔵আয়ারল্যান্ডের জাতীয় প্রতী্ক কি?
🔹 উত্তরঃ-ত্রিপত্র গাছ।

🔵চীনের জাতীয় প্রতীক কি?
 🔹উত্তরঃ-সিসাম গাছ।

🔵জাপানের জাতীয় প্রতীক কি?
 🔹উত্তরঃ-ক্রিসেনথিয়াম।

🔵পাকিস্তানেরজাতীয় প্রতীক কি?
🔹 উত্তরঃ-অর্ধচন্দ্র।

🔵যুক্তরাষ্ট্রের জাতীয় প্রতীক কি?
🔹 উত্তরঃ-স্বর্ণদন্ড।


তথ্য সংগ্রহ
বিশ্ব নাথ মাহাত
♣SLST◼শিশু মনস্তত্ত্ব ও শিক্ষণ তত্ত্ব♣

Friday, November 23, 2018

শিক্ষা বিষয়ে আবিষ্কারক/ প্রবর্তক;- *******************************

শিক্ষা বিষয়ে আবিষ্কারক/ প্রবর্তক;-
*******************************


১.শিশু কেন্দ্রিক শিক্ষার জনক- রুশো

২. সমস্যা সমাধান পদ্ধতি - জন ডিউই।

৩.বুদ্ধির দলগত উপাদান তত্ব- থর্ন ডাইক।

৪. বুদ্ধির একক উপাদান তত্ব- স্টার্ন।

৫.বুদ্ধির বহু উপাদান তত্ব-থার্স্টোন।

৬. বুদ্ধির বাছাই তত্ব- থমসন।

৭.বুদ্ধির দ্বি- উপাদান তত্ব- স্পিয়ারম্যান।

৮.সামাজিক চুক্তি নীতির প্রবক্তা- হেগেল।

৯.কাসা দাই বাম বিনি প্রতিস্টা করেন- মাদাম মন্তেসরি।

১০.শিক্ষক কে বাগানের মালির সংগে তুলনা করেন- ফ্রয়বেল।

১১.শিখনের সক্রিয়া অনুবর্তন তত্ব-স্কিনার।

১২.শিখনের প্রাচীন অনুবর্তন তত্ব- প্যাভলভ।

১৩.শিখনের সমগ্রতা বাদী তত্ব- কোহলার; কফকা; ওয়ার্দিমার।

১৪.শিশু নিকেতন স্থাপন- মন্তেসরি।

১৫.শিশুর নৈতিক বিকাশ তত্ব- কোহলবার্গ।

১৬.শিশুর জ্ঞানমূলক বিকাশ তত্ব- পিয়াঁজে।

১৭.প্রকল্প পদ্বতি- কিল প্যাট্রিক।

১৮.কিন্ডার গার্ডেন পদ্ধতি- ফ্রয়বেল।

১৯.বুদ্ধির প্রাথমিক মানসিক ক্ষমতা তত্ব- থার্স্টোন।

২০.বুদ্ধির 3Dতত্ব-জে.পি.গিলফোর্ড।

২১.মানসিক বয়স ধারণাটি উদ্ভাবন করেন- বিঁনে- সাইমন।

২২.আচরণ বাদের প্রতিষ্ঠাতা- ওয়াটসন।

২৩.শিখনের চিহ্নিতকরণ তত্ব-টলম্যান।

২৪.প্রাকপ্রাথমিক শিক্ষার কথা প্রথম বলেন- প্লেটো।

২৫.শিখনের প্রচেষ্টা অ ভুল তত্ব- থর্নডাইক।

২৬.প্রথম বুদ্ধির অভীক্ষা তৈরি করেছিলেন- আলফ্রেড বিঁনে সাইমন।

২৭.শিখনের সামাজিক নির্মিতিবাদ - ভাইগটস্কি।

২৮.বুদ্ধির সংগঠন সংক্রন্ত তত্ব- গিল ফোর্ড।

২৯.মন: সামাজিক বিকাশ তত্ব: এরিকসন।

৩০.সমস্যা সমাধান মুলক গবেষনা - থর্ন ডাইক।

তথ্য সংগ্রহ
বিশ্ব নাথ মাহাত
♣SLST◼শিশু মনস্তত্ত্ব ও শিক্ষণ তত্ত্ব♣

প্রচেষ্টা ও ভুলের শিখন কৌশলের বৈশিষ্ট্য গুলি উল্লেখ কর।

১)প্রচেষ্টা ও ভুলের শিখন কৌশলের বৈশিষ্ট্য গুলি উল্লেখ কর।
*******************************
উঃ—থর্ণডাইকের প্রচেষ্টা ও ভুলের শিখন কৌশলকে বিশ্লেষণ করলে এর কতকগুলি বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়। এই বৈশিষ্ট্য গুলি হল—

✔প্রথমত,:-
 প্রচেষ্টা ও ভুলের শিখন কৌশলে শিক্ষার্থীর সক্রিয়তার উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। শিক্ষার্থীর নিজস্ব প্রচেষ্টা বা সক্রিয়তা ছাড়া এই কৌশলে শিখন কখনই
সম্ভব নয়।

✔দ্বিতীয়ত:-
 এই শিখন কৌশলে প্রত্যেক প্রচেষ্টার শেষে শিক্ষার্থী শিখনের পথে কিছুটা অগ্রসর হয়। অর্থাৎ, এই পদ্ধতিতে শিখন ক্রমবিকাশমান।

✔তৃতীয়ত:-
 এই পদ্ধতিতে শিখতে হলে শিক্ষার্থীকে তার লক্ষ্য সম্পর্কে সচেতন থাকতে হয়। যেমন- থর্ণডাইকের পরীক্ষায় বিড়ালটি বাক্সের বাইরে খাদ্য বস্তু প্রত্যক্ষ করেছিল এবং সে তার লক্ষ্য সম্পর্কে সচেতন ছিল। এই সচেতনতা তাকে তার নিজের ভুল প্রচেষ্টাগুলি পরিত্যাগ করতে অনুপ্রেরণা যুগিয়েছিল।

✔চতুর্থত:-
 প্রচেষ্টা ও ভুলের শিখন কৌশল পুনরাবৃত্তি মূলক। এই শিখন কৌশলে যতক্ষণ পর্যন্ত না সমস্যার সমাধান হয়, ততক্ষণ পর্যন্ত শিক্ষার্থী তার প্রচেষ্টা চালিয়ে যেতে থাকে।

✔পঞ্চমত:-
 প্রচেষ্টা ও ভুলের শিখন কৌশলে কোন প্রতিক্রিয়া বর্জন করা হবে এবং কোন প্রতিক্রিয়া গ্রহণ করা হবে তা প্রাপ্ত ফলের দ্বারা নির্ধারিত হয়। এক্ষেত্রে যে প্রতিক্রিয়া সুখদায়ক সে প্রতিক্রিয়া গৃহীত হয় এবং যে প্রতিক্রিয়া বেদনাদায়ক সে প্রতিক্রিয়া পরিত্যাক্ত হয়।

✔ষষ্ঠত:-
প্রচেষ্টা ও ভুলের শিখন কৌশলে সমস্যা সমাধানের জন্য শিক্ষার্থীকে সমস্যার পরিপেক্ষিতে অনেকগুলি প্রতিক্রিয়া করতে হয়। এই সব প্রতিক্রিয়া গুলির মধ্যে যেগুলি সমস্যা সমাধানের পক্ষে উপযুক্ত সেগুলিকে শিক্ষার্থী বেছে নেয় এবং বাকি গুলিকে পরিত্যাগ করে।

✔সপ্তমত:-
প্রচেষ্টা ও ভুলের শিখন কৌশলে শিক্ষার্থী যখন প্রথম প্রতিক্রিয়া করে, তখন সে তার পূর্বের জানা একটি প্রতিক্রিয়া দিয়ে শুরু করে। অর্থাৎ, প্রচেষ্টা ও ভুলের শিখন কৌশলে শিখন সবসময় একটি জানা অবস্থা থেকে শুরু হয়।

তথ্য সংগ্রহ :-
বিশ্ব নাথ মাহাত
♣SLST◼শিশু মনস্তত্ত্ব ও শিক্ষণ তত্ত্ব♣

শিখন কাকে বলে ? শিখনের স্তর বা পর্যায়গুলি উল্লেখ কর।

১) শিখন কাকে বলে ? শিখনের স্তর বা পর্যায়গুলি উল্লেখ কর।

         অথবা,

২). শিখন প্রক্রিয়ার বিভিন্ন স্তর হিসাবে সংরক্ষণ, মনে করা ও চেনা সম্পর্কে আলোচনা কর।

উঃ- অতীত অভিজ্ঞতা এবং প্রশিক্ষণের প্রভাবে আচরণধারার পরিবর্তনের প্রক্রিয়াই হল শিখন।

♠শিখনের স্তর বা পর্যায়:-

শিখন প্রক্রিয়াকে বিশ্লেষণ করে শিখন প্রক্রিয়ার কয়েকটি স্তর বা পর্যায়ের কথা বলা হয়ে থাকে। সেগুলি হল –
 ১) সংরক্ষণ (Retention),
 ২) পুনরুদ্রেক(Recall),
 3) প্রত্যভিজ্ঞা (Recognition)।

১) সংরক্ষণ (Retention):-
*******************************
যে মানসিক প্রক্রিয়ার দ্বারা বস্তুসম্পর্কিত অভিজ্ঞতাকে আমরা আমাদের মনে স্থায়িভাবে রাখছি তাকে বলা হয় সংরক্ষণ বা ধারণ। এটি হল শিখন প্রক্রিয়ার প্রথম স্তর। যখন আমরা মনোযোগ সহকারে কোন বিষয় শিখি, তখন বিষয়টি আমাদের মনে সংরক্ষিত হয়। উদ্দীপকের তীব্রতা, সুস্পষ্টতা, স্থায়িত্ব, সাম্প্রতিকতা,বিষয়বস্তুর প্রতি মনোযোগ, অনুরাগ ইত্যাদির উপর সংরক্ষণ বা ধারণ নির্ভর করে।

মনে অবস্থিত ও সংরক্ষিত অভিজ্ঞতাগুলিকে যে মানসিক প্রক্রিয়ার দ্বারা আমরা কাজে লাগাই তার একটি হল পুনরুদ্রেক (Recall) এবং অপরটি হল প্রত্যভিজ্ঞা (Recognition)।

২) পুনরুদ্রেক (Recall) বা মনে করা:-
*******************************

শিখনলব্ধ অভিজ্ঞতাকে পুনরায় চেতন মনে আনাই হল পুনরুদ্রেক। এটি শিখন প্রক্রিয়ার দ্বিতীয় স্তর। এটি শিখন ও সংরক্ষণের একটি বিশিষ্ট প্রমান। এই প্রক্রিয়া নির্ভর করে সংরক্ষণ প্রক্রিয়ার উপর। সংরক্ষণ যত ভালো হবে পুনরুদ্রেকও তত ভালো হবে।

৩) প্রত্যভিজ্ঞা (Recognition) চেনা:-
*******************************

প্রত্যভিজ্ঞা কথার অর্থ হল পুনরায় চিনতে পারা। কেবল মাত্র অতীত অভিজ্ঞতার পুনরুদ্রেক হলেই শিখন প্রক্রিয়া সম্পূর্ণ হয় না। অতীত অভিজ্ঞতা, যেটির পুনরুদ্রেক হল সেটিকে সঠিকভাবে চেনা দরকার। প্রত্যভিজ্ঞা অতীত অভিজ্ঞতাটিকে চিনতে সাহায্য করে। যেমন- পথের মাঝে একটি ছেলের সঙ্গে দেখা হল। পরে মনে হল ছেলেটি আমার কলেজের সহপাঠী এবং তার নাম সুকান্ত। এই যে ছেলেটিকে চিনতে পারলাম আমার সহপাঠী বলে, একেই বলে প্রত্যভিজ্ঞা। প্রত্যভিজ্ঞার ফলে আমাদের মনে একটা তৃপ্তিবোধ জাগে।

♠( বিঃ দ্রঃ- পুনরুদ্রেক প্রক্রিয়া সংগঠিত হয়ে থাকে বস্তুর অবর্তমানে। অপরদিকে,প্রত্যভিজ্ঞা প্রক্রিয়া সংগঠিত হয়ে থাকে বস্তুর বর্তমানে। )


সুতরাং শিখনের স্তর বা পর্যায় বলতে মনোবিদরা উপরে আলোচিত ৩ টি স্তর বা পর্যায় যথা- সংরক্ষণ, পুনরুদ্রেক এবং প্রত্যভিজ্ঞার কথা বলে থাকেন। এই স্তর বা পর্যায় গুলি ক্রমান্বয়ে সংগঠিত হয়ে শিখনকে সম্পূর্ণ করে তোলে।

♠তথ্য সংগ্রহ ♠
♥বিশ্ব নাথ মাহাত ♥
♣SLST◼শিশু মনস্তত্ত্ব ও শিক্ষণ তত্ত্ব♣